ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্রাইস্টচার্চের ৩৫ মাইল উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ৭ দশমিক ৫ মাইল গভীরে
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ অবিশ্বাস্যভাবে আতঙ্কজনক
ভূমিকম্পে কেউ মারা যায়নি—বিষয়টিকে অলৌকিক বলা যেতে পারে
তিনি বলেন পুনর্গঠনকাজে ১৪০ কোটি ডলার খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
পুলিশ জানায় ভূমিকম্পে বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে
অনেক জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
ভবনের ওপর থেকে পাথর ও কাচ পড়ে দুজন গুরুতর আহত হয়েছে
ক্রাইস্টচার্চের বাসিন্দা সুশান ব্রিকবেক বলেন আমি ভাঙা বাড়ির বিছানায় বসে আছি
চারপাশে অসংখ্য কাচের টুকরো
এখন আমার কী করা উচিত বুঝতে পারছি না
ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে
শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে
নিউজিল্যান্ডে বছরে ১৪ হাজারেরও বেশি ভূমিকম্প হয়
তবে প্রায় ২০টি ভূমিকম্প ৫ দশমিক শূন্য মাত্রা অতিক্রম করে
দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় ১৯৬৮ সালে
৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণ আইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় উপকূলে তিনজন নিহত হয়
ইউএসজিএস জানায় শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে
রেডিও নিউজিল্যান্ড জানায় অসংখ্য ভূমিকম্প-পরবর্তী কম্পন অনুভূত হয়েছে
ইউএসজিএস জানায় একটি ভূমিকম্প-পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭
স্থানীয় পত্রিকা দ্য প্রেস জানায় ক্রাইস্টচার্চ ও নিকটবর্তী বন্দরনগরে টিমারুসহ সাউথ আইল্যান্ডের বিশাল এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে
পুলিশ জানায় ডুনেডিনের মতো দূরবর্তী এলাকা থেকে ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে
প্রায় ৪ লাখ জনঅধ্যুষিত ক্রাইস্টচার্চের মেয়র বব পার্কার বলেন ভূমিকম্পে শহরের অনেক জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে
তিনি বলেন অনেক পুরোনো ভবনের চিমনি ও দেয়াল ধসে পড়েছে
রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে
সড়কের ট্রাফিক বাতিগুলো নিভে গেছে
বিদ্যুৎ গ্যাস ও পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে
পুলিশ জানায় তাৎক্ষণিকভাবে কয়েকটি লুটপাটের ঘটনা ঘটেছে
তবে খুব দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়
পুলিশ পরিদর্শক মাইক কোলম্যান রেডিও নিউজিল্যান্ডকে বলেন শহরের কেন্দ্রস্থলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে
তিনি বলেন তাঁরা কিছু দোকানে লুটপাটের খবরও পেয়েছেন
ভূমিকম্পের পর সর্তকর্তা হিসেবে ক্রাইস্টচার্চ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়
বিমানবন্দরের মুখপাত্র জানান বিশেষজ্ঞরা রানওয়ে ও টার্মিনাল ভবন পরীক্ষা করে দেখছেন
বিবিসি এএফপি ও রয়টার্স
স্বজনপ্রীতির অভিযোগে দ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং হুয়ান গতকাল শনিবার পদত্যাগপত্র দাখিল করেছেন
ওই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিউংয়ের মেয়ে ভালো বেতনের চাকরি পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে
এই বিতর্কিত ঘটনার জন্য মিউং ক্ষমাও চেয়েছেন
প্রেসিডেন্ট লি মিউং বাক মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইয়ং-সান সাংবাদিকদের বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেয়েকে চাকরি দেওয়ার বিষয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় দায়ভার গ্রহণ করে ইউ মিউং পদত্যাগের ঘোষণা দিয়েছেন
নিজের দেশে বেকারত্ব বিরাজ করার মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর স্বজনপ্রীতির এ অভিযোগ জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায় প্রেসিডেন্ট লি মিউং-বাক তাঁর পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে
প্রেসিডেন্টের ব্লু হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট মন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করবেন না বলেই ধারণা করা হচ্ছে
উল্লেখ্য ৩১ মাস আগে ইউ মিউংকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল
নিজের মন্ত্রণালয়ে মেয়েকে উচ্চ বেতনে চাকরি দেওয়ায় ইউ মিউং গত শুক্রবার দুঃখ প্রকাশ করেছেন
তবে মেয়েকে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ তিনি অস্বীকার করেন
চলতি সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝারি পর্যায়ে একটি পদে পররাষ্ট্রমন্ত্রীর ৩৫ বছর বয়সী মেয়েকে নির্বাচিত করে
দ্বিতীয় দফায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১০ দিন থেকে বাড়িয়ে এক মাস করা হয়েছিল
প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়ার পর প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় জমা দিতে তাঁকে যথেষ্ট সময় দেওয়ার অভিযোগ ওঠে
এ পদে তিনি ছিলেন চূড়ান্তভাবে নির্বাচিত তিনজনের একজন এবং সাক্ষাৎকারের পর মন্ত্রীর মেয়েকে নির্বাচিত করা হয়
এএফপি ও রয়টার্স
সনি তৈরি করবে ত্রিমাত্রিক ল্যাপটপ
১০৮০ পিক্সেল রেজল্যুশনে ত্রিমাত্রিক বা থ্রিডি ভিডিও দেখাতে এবং গেমস চালাতে পারে এমন সব ল্যাপটপ কম্পিউটার যেসব নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করছে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে সনি ইনকরপোরেশন
সনি গত বুধবার জার্মানির রাজধানী বার্লিনে আইএফএ ইলেকট্রনিকস শোতে ওইসব ছোট কোম্পানির তৈরি ভায়ো মডেলের একটি ল্যাপটপের প্রোটোটাইপ প্রদর্শন করেছে
এতে রয়েছে একটি থ্রিডি বাটন এবং আলো-নিরোধক চশমা
এতে ব্যবহার করা হয়েছে ফ্রেম সিকুয়েন্টিয়াল প্রযুক্তি
এর ফলে ল্যাপটপটি প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেম ভিডিও ডিসপ্লে করতে পারবে
তবে কোন নির্মাতার গ্রাফিক্স চিপ এতে ব্যবহার করা হয়েছে সনি তা প্রকাশ করেনি
সনির প্রধান নির্বাহী হাওয়ার্ড স্ট্রিঙ্গার এক সংবাদ সম্মেলনে জানান আগামী বসন্তে থ্রিডি ভায়ো ল্যাপটপ বাজারে আসবে
ল্যাপটপটি থ্রিডি মুডে নেওয়ার জন্য থ্রিডি বাটন নামের একটি অতিরিক্ত বাটন রাখা হয়েছে
এ ছাড়া অন্য সব ল্যাপটপের মতোই এটি কাজ করবে
আইএফএ ইলেকট্রনিকস শোতে সনি আরও ঘোষণা দেয় তাদের ব্লু রে প্লেয়ারস ও প্লে-স্টেশন ৩ ত্রিমাত্রিক করে ফেলা হবে
এ ছাড়া একটি থ্রিডি প্রজেক্টর তৈরি করারও ঘোষণা দিয়েছে সনি
—গুগল নিউজ অবলম্বনে রোকেয়া রহমান
উইকিপিডিয়ায় চট্টগ্রামের তথ্য যোগ করতে উইকি ক্যাম্প
বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়াতে চট্টগ্রাম এবং এ সংক্রান্ত ভুক্তি সংযোজন পুরাতন ভুক্তির মানোন্নয়নসহ সর্বোপরি ইন্টারনেটে চট্টগ্রামকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার চট্টগ্রামে হয়ে গেল চট্টগ্রাম উইকি ক্যাম্প
উইকিপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদ ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এই ক্যাম্পের আয়োজন করে
সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান
ক্যাম্পের শুরুতে উইকিপিডিয়ার বিভিন্ন দিক উইকিপিডিয়ায় চট্টগ্রাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সমন্বয় পরিষদের সমন্বয়কারী আদনান মান্নান এবং বিশ্বকোষে ভুক্তির বৈশিষ্ট্য তুলে ধরেন সদস্য এমরান হারুন
ঢাকা থেকে অনলাইনে ক্যাম্পে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান
দিনব্যাপী ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইইউবিসি আইআইইউসি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি চুয়েট বুয়েট চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজসহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন
অংশগ্রহণকারীরা ২৩টি দলে ভাগ হয়ে নির্দিষ্ট ভুক্তির কাজ শুরু করেন
দলগুলোর সমন্বয়ের দায়িত্ব পালন করেন মাসুদ বকুল সৌমিত্র পালিত বনকুসুম বড়ুয়া ইরফান নেওয়াজ খান এমরান হারুন ও আদনান মান্নান
ক্যাম্পে চট্টল মনীষী মনিরুজ্জামান ইসলামাবাদী প্রীতিলতা ওয়াদ্দেদার নূর মোহাম্মদ চেয়ারম্যান আহমেদ ছফা আবদুল করিম সাহিত্যবিশারদ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থান যেমন আগ্রাবাদ আদালত পরীর পাহাড় ওয়ার সিমেট্রি শিক্ষাপ্রতিষ্ঠান যেমন কাফকো স্কুল  মুসলিম হাইস্কুল চট্টগ্রাম কলেজ কলেজিয়েট স্কুল প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে
প্রতিটি দলের সদস্যরা ভবিষ্যতে দায়িত্বে ওই ভুক্তিগুলো উইকিপিডিয়াতে যুক্ত ও সম্প্রসারণ করবেন
ক্যাম্পে কম্পিউটার ল্যাব ইন্টারনেট সংযোগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আইইউবি বিজ্ঞান ও প্রকৌশল ক্লাবের সদস্যরা
উইকিপিডিয়ায় চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে ভবিষ্যতে একাধিক ক্যাম্পের আয়োজন করা হবে বলে পরিষদ সূত্রে জানা গেছে
—নিজস্ব প্রতিবেদক
কম্পিউটার প্রশিক্ষণের  সনদপত্র বিতরণ
কক্সবাজারের চকরিয়ায় কম্পিউটার গার্ডেনের তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়
এ উপলক্ষে সম্প্রতি চকরিয়া সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমদ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন চকরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ কম্পিউটার গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস এনজিও এএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ নোমানসহ অনেকে
বক্তারা বলেন দক্ষ মানবসম্পদ গড়তে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই
প্রশিক্ষণ শেষে ২২ জন প্রশিক্ষণার্থীকে সনদ বিতরণ করা হয়
—বিজ্ঞপ্তি
বাজারদর
ঈদের আগে বিক্রি বেড়েছে
চলতি সপ্তাহে কম্পিউটার যন্ত্রাংশের দাম কিছুটা কম
প্রসেসর প্রিন্টার মাদারবোর্ড ও মনিটরের দাম বেশকমেছে
আর বাজারগুলোতে ঈদের কেনাকাটার ভিড়ও   দেখার মতো
বিক্রেতারা জানান ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে
গতকাল শনিবার পাওয়া বিভিন্ন যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো
প্রসেসর ইন্টেল কোর আই ৭ ২৮ গিহা ২৪৪০০ টাকা ইন্টেল কোর আই ৫ ২৬৬ গিহা ১৫৫০০ টাকা ইন্টেল কিউ ৯৫০৫ ২৮৩ গিহা ১৭০০০ টাকা ইন্টেল সেলেরন ১৮ গিহা ২৮০০ টাকা
ইন্টেল কোর আই ৩ ২৯৩ গিহা ৯০০০ টাকা কোর আইথ্রি ৩০৬ গিহা ৯৮০০ টাকা
পেন্টিয়াম ডুয়েল কোর ২৭ ৫০০০ টাকা
ইন্টেল কোর টু কোয়াড ৮৬০০-১৩৩০০ টাকা  ২৬৬ গিহা ১২৫০০ টাকা
ইন্টেল কোর টু ডুয়ো কেরাজ ই ৭৫০০ ২৯৩ গিহা ৮৫০০ টাকা
মাদারবোর্ড ইন্টেল ডিপি ৫৫ ডব্লিউবি ডিডিআরএ ৯৪০০ টাকা ইন্টেল ডিএইচ ৫৫ এইচসি ৯৬০০ টাকা
গিগাবাইট এইচ ৫৫-এমএইচটুএইচ ডিডিআর ৩ ৭৭০০ টাকা
ইন্টেল ডিজি৪৫ এসজি ১০৭০০ টাকা ইন্টেল ডিজি ৪৫আইডি ৮১০০ টাকা
